‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় ‘ফেস্টিভ সেল’প্রোগ্রাম উপলক্ষে প্রচারণা ও বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।  সোমবার (২৫ মে) দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রামে এই কার্যক্রমের জোর দেওয়া হয়।

‘ফেস্টিভ সেল’ লক্ষ্য হচ্ছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা, সুলভ মূল্যে পণ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানই আসল উদ্দেশ্য। এসব কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার মুন্সেফ বাজার, কমলমুন্সীর হাট, থানা হাট বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নায্য মূল্যে যাতে জণগণ পণ্য কিনতে পারে, ঈদের আনন্দ উদযাপন করতে পারে সেজন্য এ প্রয়াস।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা, কৃষি বিপনন লাইসেন্স না থাকা, ধার্য মূল্যের অতিরিক্ত মূল্যে মসলা বিক্রির অভিযোগে ছয়টি মামলায় ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময়  কৃষি বিপনন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন এবং পটিয়া থানার পুলিশের একটি টিম আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।