নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, ঘরমুখোদের ভোগান্তি

নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে এনার্জিপেস  নামে একটি তৈরি  পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। এতে ঈদে ঘরমুখে মানুষ ভোগান্তিতে পড়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকার সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, গত এপ্রিল মাসের বেতন  বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফায়  বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে আজকে পক্ষে বেতন পরিশোধের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করা হয়। এসময় আন্দোলনরত শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়। পরে শিল্প পুলিশের আশ্বাসের আন্দোলনকারীরা দুপুর ১২টার সড়ক অবরোধ ছেড়ে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া  বলেন, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তখন শ্রমিকরা সড়ক ছেডড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।