বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে বজ্রপা‌তে মাওলানা আব্দুল্লাহ (৩৫) না‌মে শিক্ষকের মৃত‌্যু হ‌য়ে‌ছে।‌ সোমবার (২৫ মে) সন্ধ‌্যায় বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান বলে জানা গেছে। ওই ব্যক্তি সরল ইসলামীয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সর‌লের ৩নং ওয়া‌র্ডের বা‌সিন্দা।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী ও পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়,সোমবার সন্ধ‌্যায় হঠাৎ দমকা হাওয়া ও ঝড় বৃ‌ষ্টি শুরু হলে বা‌ড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত কব‌লে প‌ড়ে। প‌রিবা‌রের সদস‌্যরা তা‌কে উদ্ধার ক‌রে বাঁশখালী হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে, জরুরী বিভা‌গে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

জানা গেছে সরল ইসলামীয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহের সংসা‌রে স্ত্রীসহ তিন কন‌্যা সন্তান র‌য়ে‌ছে ।

এ‌দি‌কে বজ্রপা‌তে ওই  শিক্ষকের মৃত্যুতে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে ।