ঈদুল আজহার ছুটিতে প্রতিবারের মতো এবারও রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগ খোলা রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিতে রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা চালু থাকবে জরুরি ও বিশেষায়িত সব ইউনিট।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনা, হেড ইনজুরি, হার্ট অ্যাটাক, হার্ট ফেইল্যুর, তীব্র শ্বাসকষ্ট (রেসপাইরেটরি ফেইল্যুর), অপারেশন-পরবর্তী জটিলতা, সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যা, জরুরি ডায়ালাইসিসসহ বিভিন্ন জটিল ও মুমূর্ষু রোগীর চিকিৎসায় প্রস্তুত রয়েছে হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক দল।
এছাড়া অপরিপক্ব নবজাতকের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনাসহ সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, আইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিটসহ সংশ্লিষ্ট সব আন্তঃবিভাগ সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালের হৃদরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং শিশুরোগ ও নবজাতক বিভাগের বহির্বিভাগও ঈদের ছুটিতে চালু থাকবে। একইসঙ্গে জরুরি বিভাগ ২৪ ঘণ্টা রোগীদের সেবা প্রদান করবে।
জরুরি প্রয়োজনে অথবা চিকিৎসকের সিরিয়ালের জন্য যোগাযোগ করা যাবে ১০৬৬৭ অথবা ০১৮৪১-৪৮০০০০ নম্বরে।