ঢাকায় আসছেন শাকিবের নায়িকা সুনিধি 

এবার ঈদ মুক্তি পেতে যাওয়া রকস্টার সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়ে দেখা যাবে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সুনিধি নায়েককে। এই সিনেমার মাধ্যমে কেবল ঢাকাই সিনেমাতেই নয়, প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। সুনিধি জানালেন অভিনয় করার আগ্রহ নেই, সংগীত নিয়েই আমার সব চিন্তা চেতনা। 

এবার ঈদে দর্শকের সঙ্গে সিনেমা উপভোগ করার জন্য বাংলাদেশেও আসছেন বলে জানালেন সুনিধি। বলেন, মূলত প্রথম সিনেমার মুক্তি আর বাংলাদেশের দর্শকের প্রতিক্রিয়া দেখতেই ঢাকায় আসছেন তিনি। 

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই বেশি পরিচিত সুনিধি নায়েক। ভারতের আসানসোলের মেয়ে তিনি। তিনি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরীর স্ত্রী সুনিধি। তবে বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়। দুই বছর আগে ২০২৪ সালে প্রকাশ পায় এই শিল্পীর প্রথম অ্যালবাম ‘আড়ালে’।