ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তিনি ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে সেখান থেকে সরাসরি বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। কবর জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।