লেবাননের সাত গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার সাতটি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনীর জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, হিজবুল্লাহ ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েল প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। 

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার গণমাধ্যমবিষয়ক মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মায়ফাদুন, শৌকিন, জিবদিন, জাদিদাত আনসার, জারারিয়েহ, মাজরাআত কাওসারিয়াত আল-রুজ এবং মাশঘারা গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানান। 

আরেকটি পোস্টে আদরাই দাবি করেন, 'হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।' তবে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।