নতুন ব্যবসায় আনুশকা শর্মা

এবার ক্রীড়া জুতা ও পোশাক প্রস্তুতকারক সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টস-এ একটি অংশীদারিত্ব কিনেছেন বলি্উড অভিনেত্রী আনুশকা শর্মা। এই সংস্থায় বিনিয়োগকারী হিসেবে তার স্বামী ও তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে যোগ দিয়েছেন। 

অ্যাজিলিটাস স্পোর্টস পুমা ইন্ডিয়ার সাবেক কর্মকর্তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারা ভারতে অ্যাথলেজার এবং পারফরম্যান্স-ওয়্যার বাজারে ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করছে। 

ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আনুশকা শর্মা কোহলির ক্রীড়াপোশাক ব্র্যান্ড ওয়ানএইট-এর অধীনে একটি যোগা-পোশাকের বিভাগ তৈরিতেও সংস্থাটির সঙ্গে কাজ করবেন। অ্যাজিলিটাসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অভিষেক গাঙ্গুলী নিশ্চিত করেছেন, শর্মা সংস্থাটিতে বিনিয়োগ করেছেন এবং যোগা-পোশাকের ব্যবসায় যুক্ত থাকবেন।