শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

পাবনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দুপুরে পাবনা জেলা বিএনপির উদ্যোগে শহরের গোলাপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়্যেদ বিন আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে যেভাবে মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল ঠিক সেইভাবে তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

এ সময় বক্তারা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না। তার হাত ধরেই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সুচনা হয়েছিল। বর্তমানে তার সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে এসেছে এবং বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে।’