কাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

আগামীকাল সোমবার (১ জুন) সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আগামীকাল সোমবার বেলা ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যগণ।