নাটোরের সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ মে) দুপুর ২টায় উপজেলার পুন্ডরী গ্রামে এই অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
তিনি জানান, কৃষি জমি রক্ষায় পুকুর খননসহ সব ধরনের অবৈধ বিষয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানায়, উপজেলার পুন্ডরী এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে মো. আরিফ নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয়।