কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আবু মুসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ( ৩১ মে) চট্টগ্রাম পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
২৮ মে অভিযান পরিচালনা সাতকানিয়া উপজেলার ইছামতিকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু মুসা (৪৪) বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে সাতকানিয়া উপজেলার থেকে আবু মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।