মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী সবুজ সেনা অ্যালমনাই ক্রিয়া পরিষদের উদ্যোগে যমুনা নদীর তীর ঘেঁষে চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের সাবেক মাঠে ২৯ মে থেকে ৩১ মে তিন দিনব্যাপী ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় ২৩টি দল লীগ ভিত্তিক অংশগ্রহণ করেন।
রবিবার (৩১ মে) বিকালে দৌলতপুর উপজেলার যমুনা নদীর তীর ঘেঁষে চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের সাবেক মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই। যুব সমাজের কাছে আমার একটি দাবি মাদক ছেড়ে মাঠে আসুন। আমি নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করে আন্তর্জাতিক শিল্প অঞ্চল গড়ে তোলা হবে। পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। আমি এলাকায় উন্নয়ন করব, যুব সমাজকে মাদক ছেড়ে মাঠে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ শফিকুল ইসলাম শফিক, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।
প্রকৌশলী মো. মহিদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ বাবুল আক্তার, প্রফেসর মুহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি, চরকাটারী সবুজ সেনা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. আরশাদ উল্লাহ, চরকাটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো. আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আ. রশিদ কর্মকার, চরকাটারী সবুজ সেনা অ্যালামনাই ক্রীড়া কমিটি সাধারণ সম্পাদক এবং সাবেক দ্রুত মানব বাংলাদেশ সেনাবাহিনী মো. মাসুদুল করিম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক হাসান প্রমুখ।
উক্ত খেলায় চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচ বনাম চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ২০২১ ব্যাচ ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। ২০১৬ ব্যাচকে ২০২১ ব্যাচ ৫-০ গোলে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয় ।