গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁনামে একজন ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

নিহত (৫৫) সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের তার বারেক খাঁয়ের ছেলে।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো.মোমেনুল ইসলাম জানান, সোমবার দুপুরে   ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপীনাথপুর এলাকায় পৌঁছে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আইয়ুব খাঁ নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।