জয়পুরহাট

ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাটের ক্ষেতলালে ঈদে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে নিশ্চিন্তা বাজার  চানপাড়া গ্রামের আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন সরকার (৩০) ও শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস।

স্থানীয় ও ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদুল হক জানান, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কের ওপর রাখা খর পেঁচিয়ে স্লিপ করে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ইমন সরকার ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় আহত দুইজনকে   স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে ফেরদৌস মৃত্যু হয়।  

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।