জামায়াত আমিরকে দেখে কান্নায় ভেঙে পড়লেন রামিসার বাবা

রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও বর্তমানে অসুস্থ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবাকে দেখতে যান তিনি। এ সময় বিরোধীদলীয় নেতা অসুস্থ রামিসার বাবার সঙ্গে কথা বলেন। জামায়াত আমিরকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রামিসা বাবা। তিনি তার মেয়েকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার দাবি করেন। 

এ সময় জামায়াত আমির তাকে ন্যায় বিচার পাবার ব্যাপারে সব ধরণে সহযোগিতার কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। 

ডা. শফিকুর রহমান হজ পালনের জন্য মে মাসের ২০ তারিখ সৌদি আরব যান। আজ তিনি পবিত্র হজ ও মদীনা শরীফ জিয়ারত শেষে দেশে ফিরেন। 


হাসপাতালে জামায়াত আমিরের সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার নামে আট বছর বয়সী স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। যা দেশে ব্যাপক ক্ষোভে সৃষ্টি করে। সেই হত্যার বিচার আজ শুরু হয়েছে। 

সোমবার দুপুরে আদালতে রামিসার ঘাতক সোহেল রানা চিৎকার করে বলতে থাকে, ‘আমি ধর্ষণ করি নাই, বাচ্চারে (রামিসা) ধর্ষণ করেছে ডলার। হত্যা করে লাশ টুকরা করেছি আমি।’

এদিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত সোহেল ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।