দুমকি ইউএনও হিসেবে আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর যোগদান 

ভোলার দৌলতখান উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুমকিতে বদলি করা হয়। এর আগে তিনি ভোলার দৌলতখান উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

যোগদানকালে প্রশাসনের কর্মকর্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে তার সফলতা কামনা করেন। স্থানীয়দের প্রত্যাশা, তার অভিজ্ঞ নেতৃত্বে দুমকির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।