মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘরের বারান্দার রুমের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে রমজান আলী (৪২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার পতানউষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) এলাকায় এ ঘটনা ঘটে। তার বাবার নাম মৃত আনছার আলী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২৯ মে রমজান আলী ও তাহার স্ত্রী আফিয়া বেগমের মধ্যে মারামারি হয়। আফিয়া মারামারির ঘটনায় আহত হয়ে প্রথমে সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে তিনি চিকিৎসা গ্রহন করে সোমবার (১ মে) তার নিজের বাবার বাড়িতে চলে যান।
অপরদিকে রমজান আলীও মারামারির ঘটনায় তার বাম পায়ে আঘাত পেয়ে সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করে তার নিজ বাড়ীতে ছিলেন।
মঙ্গলবার ভোরের কোন এক সময় তিনি আত্মহত্যা করেন। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ জমাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।