রুবা মজুমদারের কণ্ঠে প্রকাশ হলো নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। ১ জুন ‘রুবা মজুমদার অফিশিয়াল’-এ মিউজিক ভিডিওটি অবমুক্ত হয়েছে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন এস আই খোকন। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর নির্মাণেও যুক্ত ছিলেন শিল্পী নিজে। মিউজিক ভিডিও যৌথভাবে পরিচালনা করেছেন মো. সাইদুজ্জামান পলাশ ও রুবা মজুমদার। গানে ফুটে উঠেছে প্রেম ও না-বলা আবেগের এক মিষ্টি গল্প। প্রিয় মানুষের দ্বিধাদ্বন্দ্বে না থেকে মনের কথাটি সরাসরি বা কানে কানে বলে দেওয়ার এক দারুণ আকুলতা প্রকাশ পেয়েছে এই গানে। চমৎকার কিছু লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওটিতে এক নান্দনিক আবহ তৈরি করা হয়েছে। নতুন এই গানটি নিয়ে রুবা মজুমদার বেশ আশাবাদী। তিনি জানান, গানটির অডিও এবং ভিডিও দুটির পেছনেই পুরো টিম অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেছে। শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগলেই তাদের শ্রম সার্থক হবে।