তিন দেশে ‘রকস্টার’

‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে। শাকিব খান অভিনীত সিনেমাটি আগামী ৫ জুন থেকে প্রদর্শিত হবে ৪১টি থিয়েটারে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ‘রকস্টার’।

যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। এ ছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি ও যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও দেখা যাবে ছবিটি।

ঈদে মুক্তিপ্রাপ্ত আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ দেশের ১০৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।