নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্স বন্দি একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের উপজেলার পঁচারবাড়ি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার পঁচারবাড়ি এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশে ও ধানক্ষেতের সাথে একটি বাক্সে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাঁপড় পাওয়া যায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানায়, নবজাতকটি ছেলে বাচ্চার। ধারণা করা হচ্ছে পরিচয় লুকানোর জন্য রাতের আধাঁরে নবজাতকটির মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।