পারখাজুরা বাঁওড়ে ভেসে ছিল যুবকের মরদেহ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

যশোরের মনিরামপুরে নিখোঁজের দুইদিন পর মহাসিন মোল্যা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২১ জুলাই সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মৃত (২৩) মহাসিন মোল্যা চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে, পেশায় ভ্যানচালক।

নিহতের বড় ভাই মিলন বলেন, ২১ জুলাই বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বের হয়। সন্ধ্যার কিছু আগে শয়লা বাজারে আমার সঙ্গে তার দেখা হয়। তখন সে আমাকে বলে, বড় একটা ভাড়া ধরে আসি। এরপর আর তার কোনো খোঁজ পাইনি। পরদির বুধবার (২২ জুলাই) থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে আমাদের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রামপুর ঘাট এলাকায় আমার ভাই মহাসিনের মরদেহ ভেসে থাকার খবর পাই।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, বাওড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত ভ্যানটি এখনো উদ্ধার হয়নি। মরদেহ ফুলে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদর পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত