সাংবাদিক আসলাম ইকবালের মৃত্যুতে ডিএসইসির শোক

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য আসলাম ইকবালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

বুধবার (৩ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এর আগে, মঙ্গলবার গভীর রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৭) বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার জামালপুরের সরিষাবাড়ীতে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।