ফের সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের (সাফ) মসনদে ফের বসছেন কাজী সালাউদ্দিন। পঞ্চমবারের মতো এই পদে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হতে যাচ্ছেন তিনি।

গত ৩১ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। মনোনয়নপত্র সঠিক থাকলে কাজী সালাউদ্দিনই সভাপতি হয়ে যাবেন।

আগামী ১ আগস্ট সাফের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে টানা চার মেয়াদে সাফের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সালাহউদ্দিন। এবার চূড়ান্ত ঘোষণা হলে টানা পাঁচ মেয়াদে সাফের সভাপতি হিসেবে নির্বাচিত হবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চারবারের সাবেক এই সভাপতি।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা স্বীকার করে কাজী সালাউদ্দিন বলেন, ‘গত ৩১ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। অন্য কেউ দেয়নি। যদিও চলতি কমিটিতে আমার সভাপতির মেয়াদ শেষ হবে ৩১ জুলাই।