বিয়ে নিয়ে ঠাট্টা করায় সমালোচনা, পাল্টা জবাব ভিকির

গত মার্চ মাসে একটি বিয়ের অনুষ্ঠানে ‘স্ত্রী ও দাম্পত্য’ নিয়ে রসিকতা করে সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নেটিজেনদের একাংশ তার সেই মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন অনেকেই।

এবার সেই বিতর্কের জবাব দিলেন অভিনেতা। ‘দ্য নড ম্যাগাজিন’কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভিকি স্পষ্ট জানিয়েছেন, তারকা হলেই যে কাউকে সবসময় নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই। বিয়ে নিয়ে ‘রসিকতা’ করায় কটাক্ষ করায় তাকে ‘নারীবিদ্বেষী’ তকমা, পালটা জবাব ভিকি এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমস

মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে বরের বাবার সঙ্গে কথা বলছেন ভিকি। একপর্যায়ে তিনি বরকে উদ্দেশ্য করে তার ‘উরি’ ছবির বিখ্যাত সংলাপ ‘হাউজ দ্য জোশ?’ আওড়াতে বলেন। উপস্থিত অতিথিরা সমস্বরে ‘হাই, স্যার’ বলে উঠতেই ভিকি খোঁচা মেরে বলেন, আমি খেয়াল করেছি অবিবাহিতদের জোশ সবসময় হাই থাকে। আমাদের মতো বিবাহিতদের জোশ বছরের পর বছর কমতে থাকে। তবে চিন্তার কিছু নেই, চারদিনে জোশ কমে না। 

ভিকির এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। অনেকেই অভিনেতাকে ‘রেড ফ্ল্যাগ’ বলে আখ্যা দেন।

একজন নেটিজেন মন্তব্যে লেখেন, আজকের প্রজন্ম যখন এই ধরনের নারীবিদ্বেষী রসিকতা এবং বাঁধাধরা মানসিকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন ভিকির মতো মানুষের থেকে এমনটা আশা করা যায় না।

অন্য এক অনুরাগী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ভীষণ বিরক্তিকর। ভাবতাম উনি একজন আদর্শ স্বামী, এবার সেই ভুল ভাঙল।

এসবের জবাবে ভিকি বলেন, মানুষ তাকে কীভাবে মূল্যায়ন করবে, তার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। অভিনেতার কথায়- আপনি একজন পাবলিক ফিগার বলেই যে আপনাকে সবসময় পারফেক্ট হতে হবে, এমন কোনো নিয়ম নেই। মাঝে মাঝে আমাদের সমালোচনা পাওয়াই উচিত। এর থেকে আমার বড় শিক্ষা হলো মানুষ আমাকে যতটা ভালোবাসা দেন, তার সঙ্গে একটা বড় দায়িত্বও আসে।

এমন কোনো অভিনেতা নেই যিনি খ্যাতি পেয়েছেন অথচ তার উল্টো দিকটা (সমালোচনা) দেখেননি। আমি সচেতনভাবেই এই পেশা বেছে নিয়েছি। এখন এই খ্যাতি আমি কীভাবে সামলাব, তা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে। আর সমালোচনা যদি গঠনমূলক হয়, তবে তা থেকে অবশ্যই শেখা উচিত বলে যোগ করে  এই বলিউড অভিনেতা।