রামিসাকে ধর্ষণ-হত্যা 

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ আসামি স্বপ্না

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় যুক্তি উপস্থাপন শুনানির আগে অসুস্থ হয়ে পড়েছেন আসামি স্বপ্না আক্তার।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে কারাগার থেকে আদালতের গারদ খানায় আনা হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। এরপর এজলাসে তোলার সময় পুলিশকে জানায় স্বপ্না অসুস্থ। তার স্বামীকে এজলাসে হাজির করলেও তাকে আদালতের এজলাসে হাজির করা হয়নি। পরে কোর্ট থেকে জানানো হয় সে অসুস্থ হাসপাতালে নেয়া হয়েছে। পরবর্তীতে চিকিৎসক আসামির সুস্থতা নিশ্চিত করলে বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে হাজির করলে শুরু হয় যুক্তিতর্ক।

আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে সকাল ৮ টায় আদালতে হাজির করা হয়। তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল ১১ টা ২৪ মিনিটে সোহেলকে এজলাসে তোলা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ১১ টা ৩৮ মিনিটে স্বপ্নাকে এজলাসে নেওয়া হয়।

এর আগে সোমবার (১ জুন) আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করেন। গতকাল আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।