দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ শিশুর ও হাম সন্দেহে মারা গেছে ৩ জন। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৩৬ জন ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৯ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১ জনের ও হাম উপসর্গে মারা গেছে ৫১৪ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮ জন ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০ জন। এদিকে এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৫৭ হাজার ৪৩ জন।