পবিত্র মক্কা শরীফের মানবিক সংগঠন নবযাত্রা ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও মক্কা নগরীতে অবস্থানরত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজীদের মধ্যে খাদ্যসামগ্রী কর্মসূচি-২০২৬ পালন করেন। অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয় তাদের এ কর্মসূচি।
মানবিক ও কল্যাণমূলক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন— বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এম ওয়াই আলাউদ্দিন, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ভুইয়া, সাংবাদিক সাজিদুল ইসলাম, নবযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন, প্রচার, প্রকাশনা ও দপ্তর বিষয়ক সম্পাদক মোস্তফা আরাফাত, শ্রম বিষয়ক সম্পাদক মো. শাহপরান এবং অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এই মহতী আয়োজনের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও অর্থায়নের দায়িত্ব পালন করায় ফাউন্ডেশনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং অন্যান্য সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও মানবসেবামূলক মানসিকতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
নবযাত্রা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে উৎসাহিত করতে এবং বৃহত্তর পরিসরে হাজীদের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সরকারেরকে সহযোগিতা করার জন্য প্রবাসী বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
এছাড়া যে সমস্ত প্রবাসী সৌদি আরবে এসে নানা সমস্যার সম্মুখীন এবং আর্থিক সংকটে আছেন তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে কাজ করার জন্য নবযাত্রা ফাউন্ডেশনের সদস্যদের প্রতি আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।