সৌদি আরবের কৃষ্টি কালচার, ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলতে সৌদি মিডিয়া ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিশেষ উদ্যোগে নিয়েছেন। এর ধারাবাহিকতায় দেশটির রাজধানী রিয়াদে ‘গ্লোবাল হারমনি, নামে একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এই আয়োজিনে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন, জর্ডান, ইয়েমেন, মিশরসহ মোট ১৪টি দেশ অংশ নেয়। সাংস্কৃতিক এ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাচ্ছে। এতে খুশি সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা।
এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতিময় সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।
গত ২ নভেম্বর থেকে শুরু হওয়া রিয়াদ সিজনে সোয়াইদি পার্কের এসব অনুষ্ঠানে প্রবেশ করতে কোন ধরনের পাস অথবা টিকেট কাটার প্রয়োজন নেই। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ অনুষ্ঠান চলে রাত ১২টা পর্যন্ত। আগামী ২০ ডিসেম্বরে এ আয়োজন শেষ হবে।
রিয়াদ সিজনের বাংলাদেশদের ডে'র শেষ দিন ছিল ১৪ নভেম্বর।এ দিন বাংলাদেশের সংগীত শিল্পী মনির খান, আসিফ আকবর, আকাশ মাহমুদ, বেলাল খান, পুষ্পিতা মঞ্চ মাতিয়েছেন।
বিগত বছরের ন্যায় এবারও রিয়াদ সিজন মঞ্চে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে প্যারেডে অংশ নিয়েছিল রিয়াদ বাংলাদেশ থিয়েটার। বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার লক্ষ্যে ২০১৪ সাল থেকে কাজ করছে রিয়াদের ঐতিহ্যবাহী এই বাংলাদেশ থিয়েটার।
