লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। বাকি দুজন সিরিয়ার নাগরিক। আজ বৃহস্পতিবার (৪ জুন) এ হামলা চালায় ইসরায়েল।
লেবাননের রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বাংলাদেশিসহ চারজন আহত হওয়ার তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থাটি বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের ওয়াতা আব্বার আল-মাশাল নামে এলাকায় দুই দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এটি নাবাতিহে প্রদেশের আব্বা এবং আল-দুয়াইর শহরের মাঝামাঝি স্থানে অবস্থিত।
এর পাশাপাশি নাবাতিহের জেবচিত এবং আরনোনেও হামলা চালিয়েছে ইসরায়েল।