ইউরেনিয়াম পেতে ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন , ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ওয়াশিংটনের দেশটির সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। 

ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা চাইলে এখনই এটি পেতে পারি। আমার মনে হয় না, আমরা যদি চাই, তবে তারা আমাদের আটকাতে পারবে। কিন্তু এখনই এর কোনো প্রয়োজন নেই।। এটি মাটির নিচে সুরক্ষিত অবস্থায় রয়েছে।

ট্রাম্প আরও বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান না।

তবে তার মতে, যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হয়, তাহলে তাদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘যদি এমনটা হয়, আমি সম্মানজনক আচরণই করব।’

সূত্র: রয়টার্স