দুমকিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু!

পটুয়াখালীর দুমকিতে বজ্রপাতে মজিবর সরদার (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মজিবর সরদার বৃষ্টির মধ্যে গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে তার শরীরের বাম পাশের একাংশ ঝলসে গেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আয়নাল সরদারের ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আপত্তির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।