ফরিদপুরে হামের একশিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৬৭

গত ২৪ ঘণ্টায় ফরিপুরে এক শিশুর মৃত্যু হয়েছে, এ সময় নতুন করে আরও ৬৭ জনের শরীরে হামের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ৩৯৫ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামে ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়। এছাড়া, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ৩৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ১ হাজার ৪৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৯ জন। বর্তমানে সেখানে ৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটি থেকে এ পর্যন্ত মোট ৬৪৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।