শাহজালাল বিমানবন্দরের কার্গোতে ফের অগিুকান্ড

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর কার্গোতে আবারও অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে কার্গো ভিলেজের মালামালের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১৪ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকা-ের ঘটনায় ফ্লাইট ওঠানামায় কোনো ধরনের বিঘœ ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনাস্থলে ছুটে যান বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে।