হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:০৪ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিন শিশুর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯১ এবং সন্দেহজনক হামে ৫২২ জনের মৃত্যু হয়েছে। ফলে সরকারি হিসাবে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১১৭ জন। সন্দেহজনক হামের উপসর্গ পাওয়া গেছে ৯১৫ জন। এ সময়ে মোট হামের রোগী এক হাজার ৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৬ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৭৭ হাজার ৭৯১ জন এবং এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯ হাজার ৬২০ জন।  আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৩৪ জন। এ ছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৯৬৪ জন। অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৫ শিশু এবং ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ২১৬ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত