গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ৫ বছর বয়সের ছাবিহা খানম নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছাবিহা খানম উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে। সে খেলতে খেলতে রেল লাইনের পাশে গেলে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সেখানে পুলিশ পাঠানো হয়েছে।