চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকচাপায় মো. মজিবুল হক নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মজিবুল হক (৭২) উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান জানান, দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন মজিবুল হক। রাস্তা পার সময় বেপরোয়া গতি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।