সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে ও পেশায় ইটভাটার ম্যানেজার পদে ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, শনিবার দুপুরে আনোয়ার হোসেন ও ট্রাকচালক খালেক মিয়া কে.ভি অটোব্রিকস থেকে ট্রাকে ইট নিয়ে দিরাই সদরে যান। ইট খালাস শেষে ভাটায় ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় চালকও আহত হয়েছেন।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
