হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে আরও ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তবে মৃতদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকায় ২ ও সিলেটে ১ জন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৬১৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৭ হাজার ৭৯১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৮ হাজার ৯৬৪ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।