মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা

কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অন্যান্য সামাজিক অপরাধমুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের উদ্যোগে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ সভার আয়োজন করা হয়। 

মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুল মুমিন, মুফতি ফজলুল হক, মুফতি সাদেকুল ইসলাম, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইউসুফ, মুফতি মানসুর কবীর, মুফতি মাহমুদ হাসান, মাওলানা জাকারিয়া, মুফতি বোরহান উদ্দিন, মুফতি কামরুজ্জামান মুরাদী, মাওলানা নাঈম সরকার, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা তারেক, মাওলানা আলমগীর হোসাইন, মুফতি আবু মুসা, মাওলানা রাশেদুল ইসলাম, সাংবাদিক কাজী শরীফুদ্দিন আহাম্মেদ, মো. নাজমুল হাসান এবং আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কওমি ওলামা পরিষদের সদস্যবৃন্দ, সচেতন নাগরিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।