জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসবের মঞ্চ দুই দফায় ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিবাদ করতে গিয়ে এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন এনসিপি নেতাকর্মীদের রোষানলে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি ফল উৎসবের আয়োজন করে। উৎসবে প্রধান অতিথি করা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীকে। এ জন্য আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরি কাজ চলছিল। কিন্তু গত শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে বাইকে আসা একদল দুর্বৃত্ত মঞ্চ ও প্যান্ডেল
ভেঙে ফেলে।
পরে শনিবার বিকেল ৩টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরির প্রস্তুতি চলাকালীন হঠাৎ ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত দ্বিতীয় দফায় মঞ্চ ভাঙচুর করে। এ সময় মঞ্চের সামনের চেয়ার-টেবিলও ভাঙচুরসহ প্যান্ডেল খুলে ফেলে তারা। প্রতিবাদ করতে গেলে তাদের হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে তারা দাবি করেছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন এনসিপি নেতাকর্মীদের সান্ত¡না দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নেতাকর্মীদের রোষানলে পড়েন তিনি।
এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা প্যান্ডেল ভাঙচুর করেছে। অভিযোগের বিষয়ে সুলতান মাহমুদ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। শুধু শুধু আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অ্যাড. মাহফুজুর রহমান বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা আমাদের দলের কেউ না। দলের দুর্নামের জন্যই আওয়ামী পেতাত্মারা এ ঘটনা ঘটিয়েছে।
হামলার ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা খোলস পাল্টে ছাত্রদল ও যুবদল বনে গিয়ে সন্ত্রাসী কর্মকা- করে যাচ্ছে। তারা সন্ত্রাসী কর্মকা- পরিহার করে কাজ না থাকলে সীমান্ত পাহারা দিক। তাহলেও দেশের জন্য একটি কাজ হবে। আজকের এই ফল উৎসবে হামলা কেন হলো? এটা হলো কাপুরুষোচিত আচরণ। এগুলো তো আসলে রাজনীতি না। দুই দফা হামলা-ভাঙচুরের পরও গতকাল বিকেল ৫টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে