তার দিকে জাগতে পারবে না তুমি
যে আকাশ নয়। অরণ্য তার আঙুল
দিয়ে বদলে দিচ্ছে তোমার না বলার শরৎকে।
বুনো বল্কলে এরা লুকালো রোদের বাসনা।
ঘাসের বিশ্রামে তোমার পাপড়ি ঢাকা চোখে
ঠাঁই পেল স্বপ্ন পেরুনো মৃত্তিকার রাত।
ভ্রমণের স্নায়ুতে নিয়েছ বুঝে ভ্রমহীন ডানা—
গুঞ্জনের চৌকাঠ পেরিয়ে দেখতে পেলে
বসে আছে সেই নিবিড়।