কবিতা

দহন

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:২১ পিএম

মোমটা নিভিয়ে দাও 
আবছায়া দিনগুলো ঝরে পড়ছে এখানে, 
মোমটা নিভিয়ে দাও 
জীবনের টুকরোগুলো ঝরে পড়ছে এখানে।

এই ক্রান্তিবেলায় আর কতকাল?
কতকাল পাথর চোখে আগুন? 
এবং আগুনের সন্তান এই ধ্রুবতারা?

ঘোমটা সরিয়ে নাও, নাও
সমুদ্রের নোনা জলে পিপাসার পাল পুড়ে যায় 
অজান্তে কখন তাই গোলাপ বাগানে বিষ ঢালি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত