চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পুলিশের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার আমানির গো এলাকা থেকে শনিবার (৬ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহফুজুর রহমান রিমন (২৮) ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার জানান, শনিবার বিকেলে তার নেতৃত্বে এসআই মো. সৈকত, এসআই মাজহারুল ও এএসআই আপেল মাহমুদসহ সঙ্গীয় ফোর্স উপজেলার আমানির গো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জনৈক সুলেলের বসতবাড়ির বিল্ডিংয়ের রান্নাঘরের পেছন থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মাহফুজুর রহমান রিমন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।