সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি করে নেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ পরামর্শ দেন স্পিকার। আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এ মন্তব্য করেন।
গতকাল অধিবেশনে ফ্লোর নিয়ে রুমিন ফারহানা মন্ত্রীর কাছে তার আগের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বলেন, ‘এই মহান সংসদে দাঁড়িয়ে জ্বালানিমন্ত্রী কথা দিয়েছিলেন যে, পহেলা মে-র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপরে আরও এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো আশুগঞ্জ সার কারখানায় গ্যাসের সাপ্লাই আমরা পাইনি।’ কবে গ্যাস পাওয়া যাবেÑ এমন সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য। জবাবে বিদ্যুৎমন্ত্রী দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরে।