ফিফা বিশ্বকাপ ফুটবলের সমস্ত মিডিয়া স্বত্ব নিচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এ জন্য সরকারের ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা ব্যয় হবে। গতকাল রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ফিফা থেকে এই স্বত্ব কেনা হচ্ছে। এ জন্য বিটিভি বা সরকারের মোট ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা ব্যয় হবে।