‘হাউজ অফ দ্য ড্রাগন’ ২০২৬ তৃতীয় সিজন নিয়ে ফিরছে। আগামী ২১ জুন এইচবিওতে প্রিমিয়ার শো শুরু হতে যাচ্ছে। নতুন সিজনে মোট ৮টি পর্ব থাকছে।
জানা গেছে, ‘গ্রিন’ ও ‘ব্ল্যাক’ শিবিরে বিভক্ত টারগারিয়েন পরিবারের মধ্যে গৃহযুদ্ধকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে।
গেম অব থ্রোনস-এর ২০০ বছর আগের কাহিনী নিয়ে নির্মিত সিরিজটির নতুন ট্রেলারে টারগেরিয়ান গৃহযুদ্ধের ভয়াবহ রূপ তুলে ধরা হয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে ড্রাগনদের আকাশ ও সমুদ্রজুড়ে মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য।
নির্মাতারা জানিয়েছেন, জর্জ আর. আর. মার্টিনের ফায়ার অ্যান্ড ব্লাড উপন্যাসের অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষ ‘ব্যাটল অব দ্য গুলেট’ দিয়েই শুরু হবে তৃতীয় সিজন। শো-রানার রায়ান কোন্ডালের ভাষায়, এটি টেলিভিশন ইতিহাসের অন্যতম বড় ও জটিল পর্ব হতে যাচ্ছে।