শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার

যশোরের শার্শায় হাসান ফিরোজ আহম্মেদ টিংকু নামে সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান ফিরোজ আহম্মেদ টিংকু (৫২) উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়।