দৌলতদিয়া যৌনপল্লী থেকে দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীতে চোলাই মদসহ হারুন অর রশিদ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।  রবিবার (৭ জুন) রাত দেড়টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি ঢাকা ধামরাই থানার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীতে আয়ুব মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইয়ুব মণ্ডলের বাড়ির ভেতর থেকে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদসহ হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, হারুন অর রশিদকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানায় এজাহারের পর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।