রাজধানীর বনানীতে আরএফএল বেস্ট বাই এর নতুন শোরুম চালু

রাজধানীর বনানীতে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল ব্র্যান্ড বেস্ট বাই-এর ৫৬০তম শোরুম। গ্রাহকদের জন্য এক ছাদের নিচে পরিবারের সব ধরনের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই শোরুম চালু করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বনানী ১১ নং রোডের শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। এসময় আরএফএল এর হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই শোরুমে গ্রাহকরা পাবেন গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্লাসওয়্যার, খেলনা, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্যের বিশাল সংগ্রহ।

এ বিষয়ে আরএন পাল বলেন, “গ্রাহকদের জন্য আধুনিক ও বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বনানীর এই নতুন শোরুমের মাধ্যমে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ আরও সম্প্রসারিত হলো। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এমন মানসম্মত রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে বেস্ট বাই কাজ করে যাবে।”